শিরোনাম

রেকর্ড গড়া ম্যাচে ভেনাসের হার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রেকর্ড গড়া ম্যাচে ভেনাসের হার
ভেনাস উইলিয়ামস

ইউএস ওপেনে এককে প্রথম রাউন্ড টপকাতে পারলেন না আমেরিকার ভেনাস উইলিয়ামস। ৪৬ বছর বয়সী টেনিস তারকা স্বদেশী সোফিয়া কেনিনের কাছে ৬-২, ৭-৬ (৬) গেমে হেরে গেছেন।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রাত ১২টা ১৩ মিনিটে ম্যাচ কোর্টে গড়ায়। মারিয়ানো নাভোনের বিপক্ষে নোভাক জোকোকিভচের চার ঘণ্টা ৩৬ মিনিটের লড়াইয়ের কারণে আর্থার অ্যাশে স্টেডিয়ামের ম্যাচটি এতো পরে শুরু হয়।

এককে ভেনাস শেষবার জিতেছিলেন ২০২৫ সালের জুলাইয়ে ওয়াশিংটনে। ২০১৯ সালে প্রথম রাউন্ডে জয়ের পর থেকে ইউএস ওপেনে টানা ছয় ম্যাচ হারলেন তিনি।

এবার ইউএস ওপেনে ছোট বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে দ্বৈত ইভেন্টে খেলার কথা ভেনাসের।

প্রথম সেট ৬-২ ব্যবধানে জিততে ৩২ মিনিট লেগেছে কেনিনের। দ্বিতীয়টিতে পাল্টা জবাব দেন ভেনাস। ৪-২ এ পিছিয়ে থাকার পর ম্যাচ টাইব্রেকে নেন। কিন্তু কেনিন স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রেখে ম্যাচটি জিতে নেন।

ম্যাচটি শুরুই হয় রেকর্ড গড়ে। কোর্টে নামার আগে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ভেনাস-কেনিনকে। ম্যাচ শেষ হতে হতে বেজে যায় রাত ২টা ১ মিনিট। তাতে করে ইউএস ওপেনে সবচেয়ে দেরিতে শেষ হওয়া প্রথম রাউন্ড ম্যাচের মর্যাদা পায় এটি।

/টিই/