ব্যাটিং বিপর্যয়ে সেমিফাইনালের স্বপ্ন শেষ, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্যাটিং বিপর্যয়ে সেমিফাইনালের স্বপ্ন শেষ, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দল

বাংলাদেশের সামনে ছিল কঠিন সমীকরণ। সেমিফাইনালে যেতে ১১.৫ ওভারে করতে হতো ২১১ রান। তবে এই সমীকরণ মেলানো তো দূরের কথা, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছেন মাহমুউল্লাহ রিয়াদরা। ব্যাটিং বিপর্যয়ে ৮৮ রানের বড় ব্যবধানে হারে শেষ হয়েছে টাইগার লিজেন্ডসদের সেমিফাইনালের স্বপ্ন। একইসঙ্গে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের এবারের আসর থেকেও বিদায় নিয়েছেন তারা।

বুধবার (১৪ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস। শুরুতেই বাংলাদেশের জন্য স্বস্তি এনে দেন কামরুল ইসলাম রাব্বি। রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ১৪ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন এবি ডি ভিলিয়ার্সও। তবে প্রথম উইকেটের সাফল্য কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন জেপি ডুমিনি।

৪৯ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংসে ৭টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। তার ঝোড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে দলটি। ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন জেপি ডুমিনি।

ওয়েন পারনেল ১৩ বলে ২২ রান করে ফিরলেও দক্ষিণ আফ্রিকার রানের গতি কমেনি। এক প্রান্ত আগলে রেখে আক্রমণ চালিয়ে যান ডুমিনি। মর্ন ভন উইক ১৯ বলে ৩০ রান করে ফিরলে ক্রিজে আসেন কলিন ইনগ্রাম। তিনিও বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। ১৩ বলে করেন ২২ রান। আর মর্ন ভন উইক করেন ১৯ বলে ৩০ রান। কলিন ইনগ্রামও দলের সংগ্রহ বাড়াতে ভূমিকা রাখেন।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বি।

সেমিফাইনালে ওঠার সমীকরণ মেলাতে ১১.৫ ওভারে ২১১ রান করতে নেমে শুরুতেই পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। মাত্র ৪ রানে দুই উইকেট হারানোর পর ১০ রান পূর্ণ হওয়ার আগেই সাজঘরে ফেরেন আরও এক ব্যাটার।

ব্যাটিং বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেও বড় কোনো জুটি গড়তে পারেননি বাংলাদেশ লিজেন্ডসদের কেউ। ২৬ বলে ৩৭ রান করে আউট হন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষদিকে আরাফাত সানি ৩০ বলে ৩১ রান করে ইনিংস হারের ব্যবধান কমানোর তাগিদ দেন। তবে অন্যদের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস থামে ১৮.৫ ওভারে ১২২ রানে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ পর্যন্ত ৮৮ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে আসর শেষ করলো রিয়াদের দল। চারটি পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে ছয় দলের টুর্নামেন্টে ষষ্ঠ স্থানে থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।

/জেএইচ/