বিশ্ব হাত ধোয়া দিবস আজ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিশ্ব হাত ধোয়া দিবস আজ
প্রতীকী ছবি

আজ ১৫ অক্টোবর, বিশ্ব হাত ধোয়া দিবস। হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং এর মাধ্যমে বিভিন্ন রোগের বিস্তার রোধে সচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিনে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’।

দিবসটির সূচনা হয় ২০০৮ সালে। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের রাজধানী স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতি বছর দিবসটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো এটি একটি প্রচারণামূলক দিবস। বিশ্ব হাতধোয়া দিবসের মূল লক্ষ্য- সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির প্রচলন করা, প্রতিটি দেশে হাত ধোয়ার বিষয়ের নজর দেওয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

/জেএইচ/