বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই এর গুরুত্ব অপরিসীম। সফরকে সামনে রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। দলে জায়গা পাননি পেসার আলজারি জোসেফ। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। একই সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে দারুণ ফর্মে থাকা সত্ত্বেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাই হোপকে ।
দল থেকে দুই গুরুত্বপূর্ণ তারকা বাদ পড়লেও বাংলাদেশ সফর ঘিরে নিজেদের মূল লক্ষ্য থেকে সরেছে না উইন্ডিজ। সফরকারীদের প্রধান কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, টাইগারদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না তারা। তিনি বলেন, ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে আমরা কিছু লক্ষ্য নির্ধারণ করেছিলাম। এর মধ্যে একটি ছিল র্যাঙ্কিংয়ের শীর্ষ অর্ধে থেকে চক্র শেষ করা।’
বাংলাদেশকে তাদের ঘরের মাঠেই ধবলধোলাই করে সে অধরা লক্ষ্য পূরণ করতে চান ক্যারিবীয়দের এ অভিজ্ঞ কোচ। স্যামি বলেন, ‘ই সিরিজ জিততে পারলে আমরা সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছাতে পারব। বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হবে, আর আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে নাজমুল হোসেন শান্তদের জন্য হোম সিরিজটি জয়ের বিকল্প নেই। অন্যদিকে পয়েন্ট টেবিলের আট নম্বরে থাকা ক্যারিবীয়দের জন্য এটি শুধুই টেবিলের ওপরের দিকে ওঠার লড়াই।

জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট