শিরোনাম

বিশ্বকাপ না খেলা নিয়ে তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ না খেলা নিয়ে তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
আমিনুল হক। ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কথা চিন্তা করে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন করা হয়। তবে শেষ পর্যন্ত আইসিসি জানিয়ে দেয় বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে। শেষ পর্যন্ত বাংলাদেশ আর খেলেনি বিশ্বকাপ।

পরে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। কেনো বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ নিতে পারলো না, তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করবে ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ মার্চ) এই তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মিরপুর বাংলা স্কুলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আমিনুল বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয়। এই বিষয়গুলো নিয়েও আমি একটি তদন্ত কমিটি গঠন করবো।’

/টিই/