‘বুমরা বোলিংয়ের ব্র্যাডম্যান’

‘বুমরা বোলিংয়ের ব্র্যাডম্যান’
সিটিজেন স্পোর্টস ডেস্ক

সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে স্যার ডন ব্র্যাডম্যান অবিসংবাদিত। তার সঙ্গে তুলনা হওয়া মানেই যে কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ স্বীকৃতি। সেই সম্মানই এবার পেলেন জাসপ্রিত বুমরা। ভারত-ইংল্যান্ডের রান জোয়ারের সেমিফাইনালে রান আটকে রেখে দলকে স্তুতি এনে দেন ভারতীয় এই পেসার।
মুম্বাইয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ২০ ওভারে ২৫৩ রান তুলেও বোলিং ইনিংসজুড়ে স্বস্তিতে ছিলো না ভারত। তুমুল লড়াই করে শেষ পর্যন্ত ২৪৬ রানে থামে ইংল্যান্ড।
ইংলিশদের সেই আটকে রাখার বড় কৃতিত্ব জাসপ্রিত বুমরার। ইংল্যান্ডের রান তাড়ায় ১৮তম ওভারে বল করতে এসে মাত্র ৬ রান দেন তিনি। মোট ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন।
রান উৎসবের ম্যাচে বুমরা ছিলেন সবচেয়ে মিতব্যয়ী বোলার। দুই দল মিলিয়ে ম্যাচে রান উঠেছে ওভারপ্রতি প্রায় সাড়ে ১২ করে। বুমরা সেখানে রান দিয়েছেন ওভারপ্রতি ৮.২৫। ৪২ বলে ৮৯ রান করে ম্যাচসেরা হওয়া সাঞ্জু স্যামসন পুরস্কার বিতরণী আয়োজনে বলেন, ‘সব কৃতিত্ব জাসপ্রিত বুমরার, এই পুরস্কার তার প্রাপ্য।’
ধারাভাষ্যকার সাঞ্জায় মাঞ্জরেকারের মতে, ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন বুমরা। ‘ম্যাচের এতো উপাদান নিয়ে বলার আছে…দুই দলেরই ব্যাটিং ছিল রোমাঞ্চকর। তবে দিন শেষে ব্যবধান গড়ে দিয়েছে একজনই- দা গ্রেট বুমরা।’
একই সুর ধারাভাষ্যকার হার্শা ভোগলের কণ্ঠেও। ভারতের সাবেক পেসার ও বিশ্লেষক ইরফান পাঠানের মতে, ব্যাটিং স্বর্গে রানের তাণ্ডবে মূল ব্যবধান গড়ে দিয়েছেন একজন বোলার। তিনি বলেন, ‘৫০০ রানের ম্যাচে আমার চোখে ম্যান অব দা ম্যাচ জাসপ্রিত বুমরা। ওভারপ্রতি রান ৮.২৫। সেই গড়ে দিয়েছে পার্থক্য।’
বুমরাকে নিয়ে বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালের ধারাভাষ্যকার ড্যানিয়ের নরক্রস বলেন, ‘জাসপ্রিত বুমরা বোলিংয়ের ব্র্যাডম্যান। ওই আঙুলগুলোয় জাদু আছে। আমাদের সৌভাগ্য যে আমরা তার সময়ে বেঁচে আছি।’