৪ উইকেটে ১৩৪ রানে দিন শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৪ উইকেটে ১৩৪ রানে দিন শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ
চন্দরপল অপরাজিত আছেন ৪৩ রানে

মিরপুর টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পুরো সময় খেলা হয়নি।আলোকস্বল্পতার কারণে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) খেলা হয়েছে ৭১.৪ ওভার। গতকাল খেলা হয়েছিল ৭৪ ওভার।

দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৮ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান। ওয়েস্ট ইন্ডিজ এখনো পিছিয়ে ১৩৮ রানে। দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছিল বাংলাদেশ দল।

আলোকস্বল্পতার কারণে চাপ কাজে লাগিয়ে আরও উইকেট তুলে নিতে পারলো না বাংলাদেশ দল। চন্দরপল ৪৩ ও গ্রিভস ১৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

দ্বিতীয় দিনে ২১৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। মাত্র ৫৯ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ।

আগের দিনে ৯৯ রানে অপরাজিত থাকা ওপেনার সাদমান ইসলাম এদিন সেঞ্চুরি পূর্ণ করে আউট হন। তিনি ১১টি বাউন্ডারিতে ১০৫ রান করেন। এছাড়া তাওহীদ হৃদয় করেন ৪২। লিটন দাস ৩৪ রানে অপরাজিত থাকে।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে ওপেনার ব্রান্ডন কিংকে হারায় ওয়েষ্ট ইন্ডিজ। এরপর ত্যাগনারিন চন্দরপলকে সঙ্গে নিয়ে ৬১ রানের জুটি গড়েন ওপেনার জন ক্যাম্পবেল। এরপর ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় ক্যারিবিয়রা।

৭৮ বলে ৬টি চার আর দুই ছক্কায় ৫৪ রান করে ফেরেন ক্যাম্পবেল। আসা-যাওয়ার মিছিলে অংশ নেন কাভেম হজ (৭) ও আমির জঙ্গো (০)।

বাংলাদেশ দলের হয়ে ২টি উইকেট নেন তাইজুল ইসলাম। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

/টিই/