শিরোনাম

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ। ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সিরিজের সূচিও প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে থাকছে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৭৬ রানের জয়ে টুর্নামেন্টে নিজেদের জয়ের ধারা পাঁচ ম্যাচে নিয়েছে প্রোটিয়ারা। এই জয়ের পরই ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সূচি প্রকাশ করে দেশটির ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপর আছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট খেলবে তারা। নভেম্বরে দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট হবে ২৩-২৭ নভেম্বর। এই সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্টের পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ (১, ৪ ও ৭ ডিসেম্বর)। এরপর ১০-১৩ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও আছে।

সিএসএ প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো দলকে আতিথ্য দিতে মুখিয়ে আছে তারা। তার ভাষায়, প্রতিটি ওয়ানডে সিরিজই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ।

/টিই/