১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে সোমবার (১০ আগস্টো ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করে মালয়েশিয়া। তবে জিসান আহমেদের ঝড় ফিফটিতে ৭.৪ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ এইচপি দল।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মালয়েশিয়া জাতীয় দলকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ এইচপি দল।
অল্প পুঁজিতে কোনো লড়াই করতে পারেনি মালয়েশিয়া। ১৯ বলে ফিফটি পেয়েছেন ওপেনার জিসান আলম। ২ চার ও ৭ ছক্কায় ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। আরেক ওপেনার জাওয়াদ আবরার ৮ বলে ২৩ রান করে আউট হন।
এর আগে মিরপুরে টস জিতে ব্যাট করতে নামা মালয়েশিয়া তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায়। ৫ বলে শূন্য রান করে মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হন সাইফ উল্লাহ। ২০ বলে ১৮ রান করা আসলাম খানকে আউট করেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
দুই ওপেনারকে হারানোর পর ৫৮ রানের জুটি গড়েন সাইদ আজিজ ও আহমেদ আকিল। দুজনই ফিরেছেন আবু হায়দারের বলে ক্যাচ দিয়ে। ৫২ বল খেলে আজিজ ৪০ আর ৩৩ বলে ৩০ রান করেন আকিল।
পরশু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

প্রথমবার বিশ্বকাপে মালাউই