এশিয়া কাপের দলে সাব্বির

এশিয়া কাপের দলে সাব্বির
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। এবার বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সে নির্বাচকদের নজর কেড়েছেন। জায়গা পেয়েছেন এশিয়া কাপ রাইজিং স্টার্সের ১৯ সদস্যের প্রাথমিক দলে।
দীর্ঘ বিরতির পর এইচপি দলে ফিরে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া সফরে খেলেছেন সাব্বির। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে আশাব্যঞ্জক পারফরম্যান্স দেখিয়েছেন।
চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) ধরে রেখেছেন সেই ছন্দ। সম্প্রতি হংকং সিক্সেস টুর্নামেন্টে ভালো করতে পারেননি সাব্বির।
প্রাথমিকভাবে ১৯ জনকে দলে রাখা হলেও কাতার সফরে যাবেন ১৫ ক্রিকেটার। দলের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে দেশ ছাড়ার আগে।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ৫০ ওভারের এই টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং চায়না।
প্রাথমিক দল: নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ