পুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বাংলাদেশ পুলিশের লোগো

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে এসব প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার প্রার্থীর পাশাপাশি অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। ফলে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রকাশিত তালিকা থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

এদিকে, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।

স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার বিস্তারিত তারিখ ও সময় যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ পরীক্ষার ফলাফল নিম্নরূপ-

police-1793714381

/এসবি/