শিরোনাম

গ্রিন-স্টার্ক জুটি ভাঙলেন তাসকিন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
গ্রিন-স্টার্ক জুটি ভাঙলেন তাসকিন
মিচেল স্টার্ককে আউট করেছেন তাসকিন আহমেদ

ডারউইন টেস্টের চতুর্থ দিনে লাঞ্চ বিরতির পর প্রথম আঘাতটা করলেন তাসকিন আহমেদ। ইনিংসের ৮৭তম ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন মিচেল স্টার্ক। দ্বিতীয় ইনিংসে দলীয় ২৫০ রানে অষ্টম উইকেট পড়লো স্বাগতিকদের।

তাতে ভেঙেছে ক্যামেরন গ্রিন ও স্টার্কের ৪৩ রানের জুটি। স্টার্ক ফেরেন ১৮ রান করে। ইনিংসে এটি তাসকিন আহমেদের প্রথম উইকেট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮৮ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ২৬৩ রান। অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ৩৫ রান।

/টিই/