ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২৪৫ রানে, বাংলাদেশের লিড ২৭

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২৪৫ রানে, বাংলাদেশের লিড ২৭
প্রথম ইনিংসে ৪ উইকেট নেন নাঈম হাসান

ওয়েস্ট ইন্ডিজ যখন লাঞ্চ বিরতিতে যায় প্রথম ইনিংসে তারা পিছিয়ে ছিল ৫৯ রানে। হাতে ছিল ৪ উইকেট। লাঞ্চের পর তারা যোগ করতে পারে আর ৩২ রান। ১১ রানের মধ্যে শেষ ৪ উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অলআউট হয় ২৪৫ রানে। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ২৭ রান।

লাঞ্চের পর প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। জশুয়া বিশপকে (১৫) আউট করেন। এরপর এক ওভারে দুই উইকেট নেন নাঈম হাসান। ওভারের দ্বিতীয় বলে শামার জোসেফ আর ষষ্ঠ বলে জোমেল ওয়ারিক্যানকে ফেরান এই স্পিনার। জোসেফ (৪) উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দেন আর ওয়ারিক্যান (০) এলবিডব্লিউ হন। জোসেফকে আউট করে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাঈম।

শেষ ব্যাটার হিসেবে সেলসকে (০) ফিরিয়ে ইনিংসে ৪ উইকেট পূর্ণ করেন নাঈম। ৩৩ রানে ৪ উইকেট নেন তিনি।

/টিই/