পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে পারলো না বাংলাদেশ। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানে হেরে পদক হাতছাড়া হলো নিগার সুলতানা জ্যোতিদের। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রান করতে পেরেছে তারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল পাকিস্তান। তবে মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে ফাতিমা সানার নেতৃত্বাধীন দল। ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ৬৭ রান। সেখান থেকেই দলের হাল ধরেন অধিনায়ক ফাতিমা। ৩০ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। আলিয়া রিয়াজের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৬৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াকু সংগ্রহ এনে দেন অধিনায়ক। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে তারা।
এছাড়া গুল ফিরোজা ৩১, আলিয়া রিয়াজ ২২ ও শাওয়াল জুলফিকার ১৭ রান করে। বাংলাদেশের পক্ষে নাহিদা, স্বর্না ও রিতু নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ২০ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা উইকেটে টিকে থাকার চেষ্টা করেন। তাদের জুটিতে ৪৭ রান পায় বাংলাদেশ। তবে ওভার প্রতি রানের চাপ বাড়তে থাকে। সেই চাপ কাটাতে দ্রুত রান তোলার চেষ্টা করেন জ্যোতি। তবে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৩০ বলে ২৫ রান করেন সাজঘরে ফেরেন অধিনায়ক।
উম্মে-হানি দুর্দান্ত বোলিং করে পাকিস্তানের জয়ের পথ সহজ করে দেন। তিনি ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।
বাংলাদেশের হয়ে একাই লড়াই করেন শারমিন আক্তার। ৪৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
শেষ পর্যন্ত ৩১ রানের জয় নিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে পাকিস্তান। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে হেরে এশিয়ান গেমস থেকে পদক ছাড়াই ফিরতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।

এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা