শিরোনাম

ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে যা বললেন মিরাজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে যা বললেন মিরাজ
প্রথম সেশনে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ

ডারউইন টেস্টের চতুর্থ দিনে ক্যামেরন গ্রিনের ব্যাটে লড়ছে অস্ট্রেলিয়া। প্রথম সেশনে তারা দ্বিতীয় ইনিংসে ১৫ রানের লিড নিয়েছে। হাতে আছে ৩ উইকেট। এর আগে সকালে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে খেলা শুরু করে অজিরা। প্রথম সেশনে ৩ উইকেটই নিয়েছে মেহেদী হাসান মিরাজ।

আজ (রবিবার) চতুর্থ দিনে খেলতে নেমে বাংলাদেশি অলরাউন্ডার মিরাজ নাম লেখালেন আরেকটি ইতিহাসের পাতায়। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন মিরাজ। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০তম উইকেটের মাইলফলক পূর্ণ হয়েছে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টের এই মেগা টুর্নামেন্টে ১০০ উইকেট ১০০০ রানের ডাবল গড়ার রেকর্ড গড়লেন মিরাজ।

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় মাঠের পাশেই এক সাক্ষাৎকারে প্রথম সেশন নিয়ে মিরাজ বলেন, ‘আমার মনে হয় আমরা কিছুটা সুবিধা পাচ্ছি, বল কিছুটা বাউন্স করছে। আর আমি শুধু সঠিক জায়গায় বল করতে এবং তাদের ওপর চাপ বজায় রাখতে চেয়েছি। আর হ্যাঁ, আমি বিষয়টা সহজ রাখার চেষ্টা করছি।’

স্টার্কের জন্য অফস্টাম্পের বাইরের ফুটমার্কে লক্ষ্য করছেন কি না প্রশ্নে তিনি বলেন, ‘অফস্টাম্পের বাইরে বেশ কিছু ফুটমার্ক আছে। আমি শুধু ওই জায়গায় বল করা এবং ধৈর্য ধরে রাখার চেষ্টা করছি।’

ঐতিহাসিক মুহূর্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই অফস্পিনার বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমরা এখানে খুব ভালো অনুশীলন করেছি এবং একসাথে কঠোর পরিশ্রম করেছি। এটি আমাদের জন্য বিশাল সুযোগ। অনেক দিন পর দ্বিতীয়বারের মতো আমরা অস্ট্রেলিয়ায় এসেছি, তাই এটি সবার জন্যই দুর্দান্ত একটি সুযোগ। আমরা যদি তাদের হারাতে পারি, তবে তা নিশ্চিতভাবেই আমাদের দেশ এবং আমাদের খেলোয়াড়দের জন্য অনেক বড় কিছু হবে।’

/টিই/