বাংলাদেশের বিপক্ষে লিড নিশ্চিত করে লাঞ্চে গেলো অস্ট্রেলিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ডারউইন টেস্টের চতুর্থ দিনে মেহেদী হাসান মিরাজ প্রথম দেড় ঘণ্টায় স্পিন জাদু দেখালেন। ক্যামেরন গ্রিন একপ্রান্ত আগলে রাখলেও একে একে অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফেরান মিরাজ। কামিন্স যখন ফিরলেন তখনও ২১ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। কিন্তু অস্টম উইকেটে গ্রিন-স্টার্ক জুটিতে ১৫ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে গেল স্বাগতিকরা।
আজ রবিবার (১৬ আগস্ট) প্রথম সেশনে ৩১ ওভারের খেলা হয়েছে। উইকেট পড়েছে ৩টি। সব উইকেটই মিরাজের। অস্ট্রেলিয়া তুলেছে ৮২ রান।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করে অজিরা। দিনের সপ্তম ওভারে তারা পঞ্চম উইকেট হারায়। ক্যারিকে ফিরিয়ে গ্রিনের সঙ্গে ৫৬ রানের জুটি ভেঙে দেন মিরাজ। ক্যারি ৭২ বলে ৩০ রান করে লিটন দাসের হাতে ক্যাচ দেন।
১৩ মাস ও ১৩ ইনিংসে প্রথম হাফ সেঞ্চুরিতে অপরাজিত গ্রিনের সঙ্গে ক্রিজে থাকতে পারেননি ওয়েবস্টার। মিরাজ তাকে ৫ রানে বোল্ড করেন। তিনি খেলেন ২১ বল। ১০৯ বলে ২ চারে ফিফটি করা গ্রিনকে সঙ্গ দিতে নেমে প্যাট কামিন্স ৮ রান করে সাদমান ইসলামের দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন। বোলার ওই মিরাজই।
দলীয় ২০৭ রানে সপ্তম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। তারপর ৮০ ওভার শেষে স্কোর সমতায় ফেরে স্বাগতিকরা। পরের দুই বল খেলে লিড নেয় তারা।
২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের মতো ভরাডুবি দেখেনি অস্ট্রেলিয়া। টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ প্রায় দুই সেশনে ৪ উইকেট নিয়ে কিছুটা চাপ তৈরি করেছিল। কিন্তু তৃতীয় দিন শেষ সেশনে দারুণ প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। ৬৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করে।
এর আগে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে বাংলাদেশ ৪২৬ রান করে।

পুরুষ প্রমাণিত হওয়ায় ২ অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা