সিরিজ বাঁচানোর মিশনে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের চরম ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতেও স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে গুটিয়ে দিয়েও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে আজ আবারও একই মাঠে লক্ষ্য তাড়ায় নামছে সফরকারীরা। ঘুরে দাঁড়ানোর এ গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে আজ খেলার সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পেয়ে সুবিধাজনক অবস্থানে থাকা স্বাগতিক জিম্বাবুয়ে তাদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে; দলটির একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ,নুরুল হাসান সোহান (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা
জিম্বাবুয়ে একাদশ:
বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভের, ক্লাইভ মাদান্ডে (উইকেটকিপার), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি

প্রথম ওয়ানডে হারের ব্যাখ্যা দিলেন মিরাজ