হাসানের ৫ উইকেট, ৩২২ রান নিয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
হাসানের ৫ উইকেট, ৩২২ রান নিয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ
পাঁচ উইকেট নিয়ে হাসান মাহমুদের উদযাপন

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৩২২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে রান হয়েছে, উইকেটও পড়েছে। বাংলাদেশ তুলে নিয়েছে ৪ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ করেছে ৮৭ রান।

প্রথম ইনিংসে এরই মধ্যে পাঁচ উইকেট পেলেন হাসান মাহমুদ। জশুয়া বিশপকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। এর আগে আফগানিস্তানের বিপক্ষে গত অক্টোবরে ৫ উইকেট পেয়েছিলেন। এবার পেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সিলেট টেস্টে হাসানের উইকেটগুলাে হলো- কাভেম হজ, কেভিন উইকহ্যাম, আমির জাঙ্গু, রোস্টন চেজ ও জশুয়া বিশপ। টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট পেলেন হাসান। দেশের মাটিতে এটাই প্রথম।

বিশপ ফেরার ছয় বলের মধ্যে ফেরেন গ্রিভসও (৫১) তাকে আউট করেন মিরাজ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে জোসেফকে আউট করেছিলেন মিরাজ তবে

রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

/টিই/