সম্ভাবনা ৫০-৫০; তবু ভারতের জয় দেখছেন ক্লার্ক

সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচ ৫০-৫০ বলছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। যদিও শেষ পর্যন্ত ভারতই শিরোপা জিতবে বলে মনে করেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দাপট দেখিয়ে ম্যাচটি জিতে নেয় কিউইরা।
বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, ওই ম্যাচ দেখে নিউজিল্যান্ডকে নিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটির আগে যদি বলা হতো যে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল হবে, আমার মনে হয় সংশয়ই ছিল না ভারত অনেকটা এগিয়ে থেকে ফেভারিট ছিল। এখন নিউজিল্যান্ড যেভাবে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, (সমীকরণ) ৫০-৫০। তবে আমার মনে হয়, নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে ভারত।’
ক্লার্কের মতে, ফাইনালে ভারতের জন্য বড় চাপ হলো প্রত্যাশা। ‘ভারতের জন্য চ্যালেঞ্জ হলো, কোনো দল এখনও পর্যন্ত পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। তারা সেটা জানে। তারা জানে যে, নিজেদের আঙিনায় খেলছে এবং তারা এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল। জয়টা তাদের কাছে প্রবলভাবে প্রত্যাশিত। এসব (চাপ) যদি তারা সরিয়ে ফেলতে পারে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো মুক্ত মনে খেলতে পারে, আমার মনে হয়, ভারতই জিতবে।’
এবার ভারত জিতলে তৃতীয়বারের মতো শিরোপা উঠবে তাদের ঘরে। অনন্য নজির গড়বে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখারও।