সেঞ্চুরির যে তালিকায় তামিমের পরেই সাদমান

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সেঞ্চুরির যে তালিকায় তামিমের পরেই সাদমান
সেঞ্চুরির পর মাঠে সেজদা দেন সাদমান ইসলাম

রাতভর অপেক্ষাটা দীর্ঘ ছিল সাদমান ইসলামের! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত ছিলেন। ৯৯ থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে দুই বল লেগেছে তার। বিশপের দ্বিতীয় বলে দুই রান নিয়ে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি পেয়ে যান সাদমান। এরপর ১০৫ রানে টেস্টে বিশপের প্রথম শিকার হন।

তানজিদ হাসানের সঙ্গে গতকাল (২৮ অক্টোবর) সাদমান যখন ইনিংস উদ্বোধনে নামেন, তখন চ্যালেঞ্জ জানাচ্ছিলেন ক্যারিবিয়ান পেসাররা। ১৬তম বলে পেয়েছিলেন প্রথম রান। প্রথম বাউন্ডারি পেয়েছেন ইনিংসের নবম ওভারে। সেটা বাংলাদেশেরও প্রথম বাউন্ডারি। ফিফটি পেতে লেগেছে ৯৪ বল। সেঞ্চুরি করেছেন ২২১ বল।

টেস্টে বাংলাদেশের ওপেনার হিসেবে ১০ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে আছেন তামিম ইকবাল। আর কোনো ওপেনারের তিনটি সেঞ্চুরি ছিল না। ইমরুল কায়েস ও মাহমুদুল হাসানের দুই সেঞ্চুরি ছাপিয়ে এখন তিন সেঞ্চুরি নিয়ে তালিকায় দ্বিতীয় সাদমান। অর্থাৎ বাংলাদেশের ওপেনার হিসেবে টেস্ট সেঞ্চুরির তালিকায় তামিম ইকবালের পরেই এখন সাদমান ইসলাম।

/টিই/