চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ইংলিশ পেসার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ইংলিশ পেসার
৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড

দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মার্ক উড। গণমাধ‍্যমে কাজ করার পাশাপাশি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলতে চান অভিজ্ঞ এই পেসার।

৩৬ বছরের উড ১৪৬টি আন্তর্জাতিক ম‍্যাচে ২৫৩ উইকেট নিয়েছেন। দেশের ইতিহাসে সবচেয়ে গতিময় পেসারদের একজন। ইংল্যান্ডের হয়ে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ (২০১৯) ও টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২২)।

২০২৫ চ‍্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁটুতে চোট পাওয়ার পর একটি টেস্ট খেলতে পেরেছেন উড, গত শীতে অ‍্যাশেজের প্রথম ম‍্যাচে। এরই মধ‍্যে ব্রডকাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উড। ডারহ‍্যামে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ইংল‍্যান্ডের প্রথম ওয়ানডেতে ব্রডকাস্টার হিসেবে কাজ শুরুর আগে অবসরের ঘোষণা দিলেন উড।

আপাতত ডারহ‍্যামের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলা চালিয়ে যাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। গণমাধ‍্যমে কাজ করার পাশাপাশি সময়-সুযোগ পেলে খেলবেন ফ্র‍্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে। লেভেল থ্রি কোচিংয়ের জন‍্য পড়াশোনাও করছেন তিনি।

/টিই/