শিরোনাম

এস্তেরহুইজেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এস্তেরহুইজেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
১১৯ রান করেন কনর এস্তেরহুইজেন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও টস জিতে নামিবিয়া আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আবারও ব্যর্থ হয়েছে তাদের বোলিং বিভাগ। দক্ষিণ আফ্রিকা করে ৯ উইকেটে ৩৩৫ রান। জবাবে মাত্র ১৭৮ রানে অলআউট হয় নামিবিয়া। ১৫৭ রানে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

দলীয় ৩১ রানে হারমানের (২০) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর কনর এস্তেরহুইজেন ও টনি ডি জর্জি ১৬৮ বলে ১৮৩ রানের জুটি গড়েন। এস্তেরহুইজেন তার দ্বিতীয় ওয়ানডেতেই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন। ১১০ বলে ১১৯ রান করেন তিনি ৮ চার ও ৬ ছক্কা মেরে। ডি জর্জি ৮৭ বলে ৭৯ রান করেন।

এরপর ব্রেভিসের ৩৭ ও ইথান বোশের ১৩ বলে ৪ ছয়ে ২৯ রানের ক্যামিওতে তিনশ ছাড়ায় প্রোটিয়াদের স্কোর। নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন জ্যাক ব্রাসেল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানে ৩ উইকেট হারায় নামিবিয়া। অধিনায়ক গেরহার্ড এরাসমুস (৬৮) ছাড়া আর কেউ লড়াই করতে পারেননি। শেষ দিকে জ্যান বাল্ট ২৬ ও রুবেন ট্রাম্পলম্যান ৩০ রানে হারের ব্যবধান কমে। ৪১.৫ ওভারে ১৭৮ রানে অলআউট হয় নামিবিয়া।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪টি উইকেট নেন ডুয়ান ইয়ানসেন। ৩টি পান ইথান।

/টিই/