শিরোনাম

৭ উইকেট নেই পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক
৭ উইকেট নেই পাকিস্তানের

ষষ্ঠ উইকেট জুটি চোখ রাঙাচ্ছিল। অবশেষে নতুন বলে তাইজুল ইসলাম ভাঙেন সেই জুটি। ইনিংসের ৮২তম ওভারের পঞ্চম বলে সালমানকে বোল্ড করেছেন তাইজুল। তাতে ষষ্ঠ উইকেটে ১৩৪ রানের জুটি ভাঙে।

ফেরার আগে সালমান করেন ৭১ রান। তার ১০২ বলের ইনিংসে ছিল ৬ চার ও ১ ছক্কা।

এরপর নিজের পরের ওভারে হাসান আলীকেও আউট করেন অভিজ্ঞ এই স্পিনার। এলবিডব্লিউ হন হাসান (০)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১২ রান। জয়ের জন্য আরও ১২৫ রান দরকার পাকিস্তানের। বাংলাদেশের দরকার ৩ উইকেট।

এক প্রান্ত দিয়ে নাহিদ রানা অপর প্রান্তে তাইজুল ইসলামকে দিয়ে বল করাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

/টিই/