শিরোনাম

মাস সেরার মনোনয়নে মুশফিক-তাইজুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মাস সেরার মনোনয়নে মুশফিক-তাইজুল
বাংলদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম।

মে মাসের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেরা পুরুষ ক্রিকেটার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পারফরম্যান্সের জন্য এই মনোনয়ন পেয়েছেন তারা। তাদের সঙ্গে সেরার দৌড়ে আছেন নেপালের ক্রিকেটার দীপেন্দ্র সিং ঐরি।

পাকিস্তানের বিপক্ষে টেষ্ট সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তাইজুল ইসলাম। দুই টেস্টে ১৯ দশমিক ৬১ গড়ে ১৩ উইকেট নেন তিনি।

একই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুশফিকুর রহিম। দুই টেস্টে তিনি ৬৩ দশমিক ২৫ গড়ে করেন ২৩৫ রান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ আর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের ইনিংস খেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

এদিকে, নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ লিগ–টু ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্সে মনোনয়ন পেয়েছেন দীপেন্দ্র সিং ঐরি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি সেঞ্চুরিসহ মে মাসে ৬ ওয়ানডেতে ৪৯ দশমিক ৮০ গড় ও ১১০ দশমিক ৬৬ স্ট্রাইক রেটে ২৪৯ রান করেন তিনি। বল হাতেও ৮ উইকেট নেন তিনি ।

এছাড়া, নারী বিভাগে মাসসেরার মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের লরেন বেল, পাকিস্তানের গুল ফিরোজা ও নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিন।

/এসবি/