জাতীয় দাবায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই বোন

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
জাতীয় দাবায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই বোন
দাবার বোর্ডে দুই বোনের দাপট

ছোট বোন ওয়াদিফা আহমেদ জিতেছেন জাতীয় মহিলা দাবার শিরোপা। আর বড় বোন ওয়ালিজা আহমেদ হয়েছেন রানার্সআপ। বার্জার ৪৪তম জাতীয় মহিলা দাবায় দুই বোনের এমন সাফল্যে আলোচনায় এসেছে নৌবাহিনীর এই দুই দাবাড়ু।

বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা ১৩ খেলায় সাড়ে ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

আর বড় বোন দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান নির্ধারণের প্লে-অফে আট খেলায় সাড়ে ৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ হন নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার।

প্লে-অফে আট খেলায় ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম। বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার নুশরাত জাহান আলো আট খেলায় সাড়ে ৩ পয়েন্ট পেয়ে হয়েছেন চতুর্থ।

প্লে-অফের র‌্যাপিড দাবার সপ্তম থেকে দশম রাউন্ডের খেলাও অনুষ্ঠিত হয়েছে। সপ্তম রাউন্ডে ওয়ালিজা ও নোশিন ড্র করেন। খুশবু হারান আলোকে। অষ্টম রাউন্ডে ওয়ালিজা-নীলাভা এবং নোশিন-খুশবুর খেলা ড্র হয়। নবম রাউন্ডে নীলাভা-খুশবু ও নোশিন-আলোর লড়াইও নিষ্পত্তি হয় ড্রয়ে। দশম রাউন্ডে ওয়ালিজা-খুশবু এবং আলো-নীলাভার খেলাও সমতায় শেষ হয়।

/টিই/