রুদ্ধশ্বাস ড্রয়ে অস্ট্রিয়া-আলজেরিয়ার বাজিমাত, ইরানের স্বপ্নভঙ্গ

সিজেডএন ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম নাটকীয় ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে আলজেরিয়া ও অস্ট্রিয়া। কিন্তু এই অমীমাংসিত ফলই দুই দলের জন্য হয়ে উঠেছে জয়ের সমান। তবে একই সমীকরণে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইরান। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে দলটি।
গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে অস্ট্রিয়া। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ শক্তিশালী স্পেন, ফলে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইউরোপের দলটির সামনে।
অন্যদিকে, তৃতীয় স্থান নিয়ে পরের রাউন্ডে উঠেছে আলজেরিয়া। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। স্পেনের পরিবর্তে সুইজারল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় তুলনামূলক স্বস্তিতে থাকতে পারে উত্তর আফ্রিকার প্রতিনিধিরা।
অন্য সব হিসাব-নিকাশের মধ্যে সবচেয়ে হতাশাজনক পরিণতি হয়েছে ইরানের। সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলের তালিকায় জায়গা করে নিতে পারেনি তারা। গোল ব্যবধানে পিছিয়ে পড়ায় নাটকীয়ভাবে শেষ হয়েছে ইরানের এবারের বিশ্বকাপ অভিযান।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা