গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

সিজেডএন ডেস্ক

গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। আগেই শীর্ষস্থান নিশ্চিত করায় জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দল সাজিয়েছিল আর্জেন্টিনা। তবু মাঠের খেলায় আধিপত্য ধরে রেখে সহজ জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে নিজের ছাপ রাখতে দেরি করেননি লিওনেল মেসি। একটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আর্জেন্টাইন অধিনায়ক।
শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জর্ডানকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শতভাগ সাফল্যের রেকর্ড গড়ে আত্মবিশ্বাসের সঙ্গে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা।
রবিবার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাসে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে একাধিক পরিবর্তন এনে দল সাজান কোচ লিওনেল স্ক্যালোনি। বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে রিজার্ভদের সুযোগ দিলেও মাঠের নিয়ন্ত্রণ ছিল পুরো সময়ই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের দখলে।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলবিসেলেস্তেরা। ম্যাচের প্রথম গোলটি আসে জিওভানি লো সেলসোর নিখুঁত ফ্রি-কিক থেকে। এরপর লাউতারো মার্তিনেজ ব্যবধান আরও বাড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল ফিরিয়ে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমে লিওনেল মেসি দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনার ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এই গোলের মাধ্যমে টুর্নামেন্টে নিজের দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রাখলেন মেসি। গ্রুপপর্বে তিন ম্যাচ শেষে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। জর্ডানের বিপক্ষে নিচু শটে রক্ষণভাগের দেয়াল ভেদ করে করা তার ফ্রি-কিকটি ছিল নিখুঁত দক্ষতার প্রতিফলন। নকআউট পর্বের আগে তার ছন্দ ও আত্মবিশ্বাস আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির খবর।
অন্যদিকে, নিজেদের প্রথম বিশ্বকাপে অংশ নিয়েও জর্ডান লড়াইয়ের মানসিকতার পরিচয় দিয়েছে। তবে দলটির গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা কঠিন পরীক্ষায় সফল হতে পারেননি। বিশেষ করে দুটি ফ্রি-কিক থেকে গোল হজম করায় ম্যাচ শেষে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে।
আর্জেন্টিনার আক্রমণভাগে হুলিয়ান আলভারেজও প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি। চোট কাটিয়ে ফেরার পর এখনও সেরা ছন্দে ফিরতে না পারায় টুর্নামেন্টজুড়ে নিজেকে খুঁজে ফিরছেন এই ফরোয়ার্ড।
টানা তিন ম্যাচে জয় তুলে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করেছে আর্জেন্টিনা।
নকআউটের রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে এবারের আসরের চমক কেপ ভার্দে। আগামী শুক্রবারের সেই লড়াইয়ে কাগজে-কলমে এগিয়ে থাকবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে গ্রুপপর্বে কেপ ভার্দের পারফরম্যান্স বিবেচনায় প্রতিপক্ষকে বিন্দুমাত্র হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

মেসির বিশ্ব রেকর্ড