স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি

স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদক

ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দিয়ে পাঠানো একাধিক চিঠির ঘটনায় তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। গত প্রায় ছয় মাস ধরে সৌরভ ও তার পরিবারের নামে ধারাবাহিকভাবে এ হুমকি দেওয়া হচ্ছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এতে বলা হয়েছে, প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে একাধিক হুমকির চিঠি আসছিল। তবে সম্প্রতি পাওয়া চিঠিগুলোতে সৌরভ ও তার স্ত্রীকে সরাসরি হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাদের ঘনিষ্ঠজনদের ক্ষতি করার কথাও উল্লেখ করা হয়েছে। ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। চিঠিগুলোর বিষয়বস্তু, কীভাবে সেগুলো পাঠানো হয়েছে এবং প্রেরকের পরিচয় শনাক্তে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, চিঠিগুলো একটি নিবন্ধিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। এর মধ্যে একটি চিঠি উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার কোনো ব্যক্তির কাছ থেকে পাঠানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। প্রেরককে শনাক্ত করতে সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে তদন্তকারী দল। পাশাপাশি চিঠি পাঠাতে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি মোবাইল নম্বরও শনাক্ত করা হয়েছে। নম্বরটির অবস্থান ও ব্যবহারকারীর পরিচয় জানার চেষ্টা চলছে। একই ব্যক্তি সবগুলো চিঠি পাঠিয়েছে, নাকি এর পেছনে একাধিক ব্যক্তি বা কোনো সংগঠিত চক্র রয়েছে-তা খতিয়ে দেখছে পুলিশ।
হুমকির উৎস দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভারতীয় পুলিশ।

অস্ট্রেলিয়ায় ভালো করতে একটি প্রস্তুতি ম্যাচ যথেষ্ট নয়: হোয়াটমোর