শ্রমিকদের আন্দোলনে জোরালো সমর্থন দেওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
শ্রমিকদের আন্দোলনে জোরালো সমর্থন দেওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে জোরালো সমর্থন দেওয়া উচিত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২ নভেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এর পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

সিটিজেন জার্নালের পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেও অনেক তরুণকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করতে হয়। তাই ৩০ হাজার টাকা শ্রমিকের বেতনের দাবি শুনলে অনেকের কাছেই তা আকাশকুসুম কল্পনা মনে হয়।

কিন্তু আমার মনে হয়, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনে দেশের শিক্ষিত, সচেতন ও পেশাজীবী মানুষের জোরালো সমর্থন দেওয়া উচিত।

কারণ, শ্রমিকের বেতন বাড়া মানে শুধু একজন শ্রমিকের আয় বাড়া নয়; এর ইতিবাচক প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে। শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বাড়ে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয় এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে নতুন গতি আসে।

মনে রাখতে হবে, শ্রমিকের অর্থনৈতিক উন্নতি মানেই দেশের অর্থনৈতিক উন্নতি। আর দেশের অর্থনৈতিক উন্নতি মানেই আপনার-আমার জীবনমানের উন্নতি।

শ্রমিকের ন্যায্য মজুরির লড়াই শুধু শ্রমিকের একার লড়াই নয়, এটি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি গড়ার লড়াই।’

/জেএইচ/