শিরোনাম

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ সুযোগ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ সুযোগ
প্রতীকী ছবি

সৌদি আরবের মদিনা শহরের সব মসজিদে এখন থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন নারীরা। মদিনার ঐতিহাসিক স্থাপত্যগুলোর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদগুলোতেও নারীদের জন্য পৃথক প্রার্থনাস্থল সার্বক্ষণিক খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ সম্প্রতি এ সিদ্ধান্তের অনুমোদন দেন।

এত দিন ধরে মদিনার বেশিরভাগ মসজিদে নারীদের প্রার্থনাকক্ষ কেবল জুমার দিন, তারাবি, ঈদের নামাজ কিংবা ব্যস্ত মৌসুমে খোলা হতো। বছরের বাকি সময় স্বাভাবিক দিনগুলোতে এসব কক্ষ বন্ধই থাকত। নতুন আদেশের ফলে ঘরের বাইরে থাকা নারীদের নামাজ আদায়ের পরিবেশ তৈরি হলো। এখন থেকে কেনাকাটা, চাকরি, ভ্রমণ বা অন্য কোনো কাজে বাইরে থাকলেও নামাজের সময় নারীদের আর তড়িঘড়ি করে বাড়ি ফিরতে হবে না। নিকটস্থ যেকোনো মসজিদে গিয়েই তারা নামাজ আদায় করেতে পারবেন।

তবে পবিত্র মসজিদে নববী এ নতুন নির্দেশনার আওতাভুক্ত নয়, কারণ সেখানে আগে থেকেই নারীদের জন্য আলাদা ও স্থায়ী নামাজের ব্যবস্থা রয়েছে। মদিনার অন্যান্য মসজিদগুলোতে নতুন এ সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নে নারী মাঠকর্মীদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ঐতিহাসিক মসজিদগুলোর সঠিক ব্যবস্থাপনা, তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ১১৫ জন নারীকে পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দিয়েছে প্রশাসন।

সূত্র: হজ গেজেট

/এমএকে/