‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান

সিটিজেন ডেস্ক

সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজ। ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন আজ।
মঙ্গলবার (২৬ মে) সেলাইবিহীন সাদা পোশাকে ইরহাম বেঁধে ঐতিহাসিক এই প্রান্তরে হাজির হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান।
ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, ৯ জিলহজ্জ সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার পর থেকে সূর্যাস্তের পূর্বে কিছু সময় আরাফাতে অবস্থান করা হজযাত্রীদের জন্য ফরজ। এখানে অবস্থান করা ছাড়া হজ পূর্ণাঙ্গ হয় না।
পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত এই আরাফাত ময়দান। বছরের বাকি সময় প্রান্তরটি প্রায় জনশূন্য থাকলেও হজের দিন কয়েক ঘণ্টার জন্য মুখরিত হয়ে ওঠে।
হাজিদের সেবায় পুরো আরাফাত এলাকায় হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং জরুরি সেবা ইউনিট পুরোদমে চালু রয়েছে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। অ্যাম্বুলেন্স স্টেশনগুলোকেও উচ্চ সতর্কতায় রাখা হয়েছে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায়।
পাশাপাশি পাহাড়ের দুর্গম ও উঁচু স্থানে সিভিল ডিফেন্সের বিশেষ উদ্ধারকারী দলগুলোকে মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা বা স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তারা আধুনিক সরঞ্জাম নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে।
এছাড়া চলতি বছর হজ উপলক্ষে পবিত্র স্থানগুলোতে ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে। হাজিদের যাতায়াতের পথগুলো সুগম করতে প্রায় ৫ হাজার টাওয়ার ও পোল-এ ২০ হাজারেরও বেশি আধুনিক লাইট লাগানো হয়েছে। মক্কা ও এর আশপাশের এলাকায় প্রায় ২ লাখ লাইটিং ইউনিটের রক্ষণাবেক্ষণ করা হয়েছে যাতে রাতভর সেবা অব্যাহত থাকে।
সন্ধ্যা পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর আরাফাত ময়দান আবারও চিরচেনা রূপে ফিরে যাবে।
সূত্র: গালফ নিউজ

সৌদিতে শুরু হজের আনুষ্ঠানিকতা