হজের খালি কোটায় নিবন্ধন শুরু

হজের খালি কোটায় নিবন্ধন শুরু
নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) থেকে এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী রবিবার (২২ নভেম্বর) পর্যন্ত, তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
রবিবার (১৫ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৬ সেপ্টেম্বর শেষ হয়। প্রাথমিকভাবে বাংলাদেশকে মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রীর কোটা বরাদ্দ করা হয়েছিল।
তবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রী কোটা বাড়িয়েছে। পাশাপাশি সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায়ও হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করা প্রয়োজন।
এ কারণে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নতুন করে প্রাথমিক নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির