কোরআন প্রতিযোগিতায় প্রথম আয়নুন নাহার আকসা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সন্তানদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) ক্র্যাব মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্’র পরিচালনায় প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসাইন। প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে প্রথম হয় সিটিজেন জার্নালের বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেনের মেয়ে আয়নুন নাহার আকসা।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে আমিনুল ইসলামের সন্তান আফিউল ইসলাম প্রথম , কালিমউল্যাহ্ নয়নের সন্তান শেখ জোহান কেনেডি দ্বিতীয় ও জিলানী মিলটনের সন্তান এ আর তালহা তৃতীয় হয়। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে আয়নাল হোসেনের সন্তান আয়নুন নাহার আকসা প্রথম, আসাদ আল মাহমুদের সন্তান আতইয়াব ইউশা আত্তা দ্বিতীয় ও ইমরান আলীর সন্তান শামিন সাদমান শুদ্ধ তৃতীয় হয়। ‘গ’ গ্রুপে আবু হেনা রাসেলের সন্তান মিরাজ উদ দৌলা প্রথম হয়।
হামদ-নাত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে কালিমউল্যাহ্ নয়নের সন্তান শেখ জোহান কেনেডি প্রথম, শেখ ফাইজান তাবরেজি দ্বিতীয় ও শহিদুল ইসলাম রাজীর সন্তান সাইফান মুহাম্মদ শান তৃতীয় হয়। একই প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে শাহরিয়ার আরিফের সন্তান ওয়াসফিয়া বিনতে শাহরিয়ার প্রথম স্থান ও ইয়াশরা বিনতে শাহরিয়ার দ্বিতীয় হয়। এ ছাড়া ‘গ’ গ্রুপে এম এম বাদশাহ্’র সন্তান নাবিদ রহমান তৃর্য প্রথম, নওশীন তাবাসসুম তৃনা দ্বিতীয় ও শেখ কালিমউল্যাহ্ নয়নের সন্তান শেখ তাসকিয়া হিমাদ্রী তৃতীয় হয়।
শুভেচ্ছা বক্তব্যে ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, ক্র্যাবের সদস্যদের সন্তানদের প্রতিভা বিকশিত করতে এই আয়োজন। আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে।
সংক্ষিপ্ত বক্তব্যে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ২০২২ সাল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতি বছরই অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।
এ সময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ্ নয়ন, কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেল, আইয়ুব আনসারীসহ ক্র্যাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসাইন।