উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেপ্তার সেই এনসিপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া এক নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বহিষ্কৃত ওই নেতার নাম আতাউল্লাহ। তিনি এনসিপি গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব ছিলেন।
বুধবার (৮ জুলাই) এনসিপি দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা তার বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আতাউল্লাহর বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব পদ, দলের সব স্তরের সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে, গত ৫ জুলাই সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকার একটি বালুর মাঠ থেকে এনসিপি নেতা আতাউল্লাহ শাহসহ ছয় যুবককে আটক করে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা মার্শাল আর্ট প্রশিক্ষণকে ঢাল হিসেবে ব্যবহার করে ‘খেলাফত’ প্রতিষ্ঠার উদ্দেশ্যে উগ্রবাদী কর্মকাণ্ডের জন্য তরুণদের দলে ভেড়ানোর চেষ্টা করছিলেন।
পরে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক আটককৃতদের আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আতাউল্লাহসহ ওই ছয়জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, তিনদিনের রিমান্ড শেষে আজ (বুধবার) এনসিপির বহিস্কৃত নেতা আতাউল্লাহ শাহসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

‘কারাতে প্রশিক্ষণের নামে উগ্রবাদি মতামত প্রচার করা যাবে না’