সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ‘সংরক্ষিত মহিলা আসন ২৩’-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে।

বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব প্রার্থী মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন তাদের সবাইকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার বা রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘটনার পর অভিযোগ ওঠে সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য (মিরপুরের) ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

/এফআর/