হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

গাজীপুর সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের দেখানো পথেই হাঁটছে। এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও শেখ হাসিনার সরকারের মতো হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) গাজীপুরে মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিগত নির্বাচনের আগে একটি দল বলেছিল, নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবে সমস্যা দ্বিগুণ হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে জামায়াতে ইসলামী ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল বৈষম্যহীন, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক একটি নতুন বাংলাদেশ। কিন্তু বর্তমান সরকার বৈষম্যের নতুন মাত্রা যোগ করছে।
গাজীপুরকে গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকা উল্লেখ করে ডা. শফিকুর রহমান স্থানীয় সর্বস্তরের মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে জান-মাল দিয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনার তাগিদ দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে কেন্দ্রীয় সরকার পরিচালিত হলেও দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে ক্ষমতাসীন দল বিএনপির পছন্দের লোক দিয়ে। ফলে বর্তমানে দেশে কার্যত দুই ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান- একটি জনগণের ভোটাধিকারের নামে, অন্যটি বিএনপির একক পছন্দে।
তিনি বলেন, শত বাধা-বিপত্তি পেরিয়ে হলেও দেশে আল-কুরআনের শাসন কায়েম করা হবে, ইনশাআল্লাহ।
সম্মেলনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাওলানা আব্দুল হালিম। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ।

কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিলো জামায়াত
এবার মেডিকেল কলেজে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই রাখার নির্দেশ