সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
বিএনপির দলীয় পতাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

শনিবার (১৭ অক্টোবর) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব নারী প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন ও জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।

এতে বলা হয়েছে, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। মিষ্টির পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়।

/এসবি/