বরিশালের জনসভায় যোগ দিলেন তারেক রহমান

বরিশালের জনসভায় যোগ দিলেন তারেক রহমান
বরিশাল সংবাদদাতা

বরিশাল নগরের বেলস পার্কে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি জনসভাস্থলে গিয়ে পৌঁছান।
বিএনপি নেতারা জানান, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর বরিশাল এলেন তারেক রহমান। জনসভায় বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত রয়েছেন।
বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে সকাল থেকেই আশপাশের জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীরা বেলস পার্কে জড়ো হতে শুরু করেন। জনসভা ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ করা গেছে। তাদের কারো হাতে ধানের শীষ, কারো হাতে প্ল্যাকার্ড।

সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা বরিশাল পৌঁছান। বুধবার সকালে দেখা যায়, বেলস পার্কের পূর্ব পাশে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের বসার জন্য বাঁশ দিয়ে আলাদা জায়গা করে দেওয়া হয়েছে। পুরো শহর ও সমাবেশস্থল ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন আর তোরণে।

বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন জানান, ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বরিশালের জনসভায় বক্তব্য দিয়ে তিনি ফরিদপুরে যাবেন।