আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান
বরিশাল সংবাদদাতা

দীর্ঘ ২০ বছর পর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঐতিহাসিক মাঠটিতে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
দলীয় কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছাবেন। দুপুর ১২টায় সমাবেশে যোগ দেবার পর ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন।
সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে এবার জনসভা করছেন তার সুযোগ্য পুত্র তারেক রহমান। তিনি সর্বশেষ ২০০৬ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরে বরিশালে যে উন্নয়ন হয়েছে, তারেক রহমান সেই ধারাকে পূর্ণতা দেবেন। তাকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক।’
এদিকে প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেছেন। কেউ কেউ ফজর নামাজ পড়েই ঐতিহাসিক বেলস পার্ক মাঠে স্থান দখল করেছেন।
বাবুগঞ্জ থেকে আসা মহিলা দলের সদস্য নাসিমা বেগম জানান, ‘ভোরে ফজরের নামাজ পড়ে মাঠে এসেছি। আমি রোজা রেখেছি। আমাদের ব্যক্তিগত চাওয়া নেই, শুধু চাই দেশটা সুন্দর হোক।’
পিরোজপুরের নেছারাবাদ থেকে ভোরে লঞ্চে করে আসা যুবদল কর্মী সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের নেতা শহরে আসছেন, আমরা কীভাবে ঘরে থাকব? তাই ভোরে চলে এসেছি।’
স্থানীয় সূত্র জানায়, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসনে মিত্রদের প্রার্থীকে সমর্থন দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ বিএনপির হয়ে লড়ছেন।