প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ, থাকবেন নাহিদ ইসলামসহ ৪ নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ, থাকবেন নাহিদ ইসলামসহ ৪ নেতা
প্রধানমন্ত্রী তারেক রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার (২৩ নভেম্বর) বৈঠকে বসবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। এদিন দুপুর ১টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এছাড়া, বৈঠকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এনসিপি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের আহ্বান জনিয়েছেন, সেটিকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। এই লক্ষ্যে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়েছে দলটি।

সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হতে যাচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে।

/এফআর/