দেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা চলছে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

দেশকে অস্থিতিশীল করার কর্মসূচি দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের উদ্যোগে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা করে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংকে টাকা নেই– এমন স্লোগান একসময় বিএনপিও দিয়েছে। কিন্তু তারেক রহমানের হাতে কি আলাদিনের চেরাগ আছে? যে দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এসব সমস্যার সমাধানে সময় প্রয়োজন। অথচ দেশকে অস্থিতিশীল করার কর্মসূচি দিয়ে ফ্যাসিবাদকে আবার ফিরে আসার সুযোগ তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশকে জাহান্নামে পরিণত করেছে। স্বাধীনতার পর যুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনের পরিবর্তে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে এবং দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।
আওয়ামী লীগের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ কোনো আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসের পক্ষে অবস্থান নেয়নি। বিএনপির ওপর দীর্ঘ ১৭ বছর অত্যাচার-নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটলেও দলটি কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে যায়নি। জনগণের পাশে থেকে আন্দোলন করেছে এবং জনমত গড়ে তুলেছে। শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।
তিনি আরও বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন, তাদের ধৈর্য ধরতে হবে। বিরোধী দলকেও ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আব্দুস সালাম বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। পরবর্তী নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
আব্দুস সালাম বলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে দেশের মানুষের প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সেই পথে না হেঁটে গণতন্ত্র হত্যা করেছে। মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এমনকি দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়ে মারা গেছে। ঢাকার রাজপথে বেওয়ারিশ লাশ পড়ে থাকতে দেখা গেছে। যাদের দাফন করার মতো কেউ ছিল না। সে সময় অঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের মাধ্যমে পরিচিতি লাভ করে।
গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে দেশে নতুন গ্যাসকূপ খনন ও সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। তবে ধৈর্য ধরলে দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সোলার বিদ্যুৎ ব্যবস্থার প্রসার এবং ঘরে ঘরে ও বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন।
আব্দুস সালাম বলেন, দেশের মানুষ গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছে। ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের আগস্টের অভ্যুত্থানের সঙ্গেও গণতন্ত্রের আকাঙ্ক্ষা জড়িত। তাই গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আব্দুস সালাম আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের আগে দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে খাদ্যসংকট মোকাবিলা করেন। মাত্র দুই বছরের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে নিয়ে গিয়ে বিদেশে চাল রপ্তানির ব্যবস্থাও করেন।
তিনি বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও দুঃসময়ে বিএনপি মানুষের পাশে ছিল। এ কারণেই দেশের মানুষও বিএনপির পাশে দাঁড়িয়েছে। মানুষ বিশ্বাস করে, একমাত্র বিএনপিই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করতে পারে।
ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, জাতীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির প্রমুখ।

ধানমন্ডির বারে ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের ৩ নেতাকর্মী