স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে আছে। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

পোস্টে সাদিক কায়েম লিখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে আছে। লীগের সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সচিবালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার বিবরণও ঠিকভাবে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি লিখেন, এটি কি তার চরম অযোগ্যতা, নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার পূর্বসিদ্ধান্ত থেকেই তিনি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সম্পর্কে বেখবর হয়ে আছেন সেই বিষয়টি জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।

/এসবি/