যত দ্রুত সম্ভব কাউন্সিল অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

যত দ্রুত সম্ভব কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তবে কোরবানির ঈদের আগে কাউন্সিল সম্ভব নয়। কাউন্সিল হতে কয়েক মাস সময় লাগবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব এই তথ্য দেন।
আজ শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এই বৈঠক দুই ঘণ্টারও বেশি সময় পর শেষ হয়। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আজকের বৈঠকে যত দ্রুত সম্ভব কাউন্সিলের দিকে যাওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। তবে কোরবানির ঈদের আগে কাউন্সিল সম্ভব নয়।
মির্জা ফখরুল আরও বলেন, দৈনন্দিন কার্যক্রম চালু রাখার পাশাপাশি দল চাঙা রাখতে বৈঠকে আলোচনা হয়েছে। জ্বালানি ও হাম পরিস্থিতির পাশাপাশি সরকারের ৪৭ দিনের গৃহীত কার্যক্রমের ব্যাপারে স্থায়ী কমিটির সদস্যদের জানানো হয়।
ফখরুল বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কাছ থেকে ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরামর্শ নেওয়া হয়েছে। তবে বৈঠকে সংরক্ষিত নারী আসন নিয়ে কোনো আলোচনা হয়নি।
বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অংশ নেন।