বাসদের তৃতীয় কনভেনশন উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাসদের তৃতীয় কনভেনশন উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি
তৃতীয় কনভেনশন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিতে বাসদের নেতাকর্মীরা। ছবি: সিটিজেন জার্নাল

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-মার্কসবাদী) তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি করেছে দলটির নেতাকর্মীরা। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী ও শ্রমিক অংশ নেয়।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিশাল এ র‍্যালিটি শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শহীদ মিনারে একটি সমাবেশের আয়োজন করেছে বাসদ। সেখানে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিগুলোর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থাকবেন।

সমাবেশে ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, পাকিস্তানের আওয়ামী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পারভেজ জাহিদ, শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক পুবুদু জয়াগোদা, নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য নরেন্দ্র বাহাদুর সিং ও নেপালের বামপন্থী বুদ্ধিজীবী কুমার উপাধ্যায় বক্তব্য রাখবেন।

/এফআর/