সৌদির প্রয়োজনে যুদ্ধে যেতে প্রস্তুত বাংলাদেশের মুসলমানরা: খেলাফত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের প্রয়োজনে বাংলাদেশের মুসলমানরা যুদ্ধে যেতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। তিনি বলেন, সৌদি আরবের পাশে সারা বিশ্বের ২০০ কোটি মুসলমান রয়েছে। সৌদি সরকার যুদ্ধের জন্য আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পাশে থেকে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে।
সৌদি আরবে ইয়েমেনের হুতি বাহিনীর হামলার প্রতিবাদে শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির এসব কথা বলেন।
সমাবেশে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মক্কার হারাম শরিফে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল। তখন বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছিল, যারা হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের উৎখাত করেছিল। সে সময় বাংলাদেশ যেমন সৌদি আরবের পাশে ছিল, আজও ইনশাআল্লাহ পাশে রয়েছে।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে জাতিসংঘের মাধ্যমে হুথিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, যুদ্ধের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা সৌদি আরবে হামলা করেছে, তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
ঢাকায় নিযুক্ত সৌদি দূতাবাসের উদ্দেশে খেলাফত আন্দোলনের আমির বলেন, আপনারা বাংলাদেশের সব মুসলমানকে পাশে পাবেন। প্রয়োজন হলে বিশ্ব ঐক্যের আহ্বান করুন, সারা পৃথিবীকে আপনাদের সঙ্গে পাবেন।
বিক্ষোভ সমাবেশে সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।