গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত ও সারজিস: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস সামনে আনার দাবি তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম। যে সময় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদরা ডিবি কার্যালয়ে মার খাচ্ছিলেন, হাসনাত ও সারজিস সেখানে জুস পান করছিলেন।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, আমার কাছে সমস্ত কিছুর প্রমাণ আছে, রেকর্ড আছে। যারা সেখানে ছিল, আমি সবার সঙ্গে কথা বলেছি। গণঅভ্যুত্থান নিয়ে আমি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি এবং সেখানে সব তথ্য-উপাত্ত সংগ্রহ করে এই ফাইন্ডিংস পেয়েছি। আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন, নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন যে পুকুরপাড়ে বসে হাসনাত এবং সারজিস জুস পান করতন কি না?
তিনি আরও বলেন, কেন নাহিদ ইসলাম আজকে গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস সামনে আনেন না? আপনারা শেখ মুজিবুর রহমানকে দোষী করেন যে একাত্তরের সঠিক ইতিহাস বিকৃত করা হয়েছে। কেন চব্বিশের গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস নাহিদ ইসলাম জাতির সামনে হাজির করছেন না? কারণ তিনি সঠিক ইতিহাস হাজির করলে গণঅভ্যুত্থানের মীরজাফর হবেন হাসনাত এবং সারজিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।
এসময় উপস্থিত ছিলেন– সিনিয়র সাংবাদিক খাইরুল আলম বকুল, ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন, সিনিয়র সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন,ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দপ্তর সম্পাদক রুবেল পারভেজ।

শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর সুযোগ দেশের মানুষ দেবে না: আইনমন্ত্রী