শিরোনাম

অচিরেই টুরিস্ট ভিসা কার্যক্রম চালু হবে: ভারতীয় হাইকমিশনার

বেনাপোল সংবাদদাতা
বেনাপোল সংবাদদাতা
অচিরেই টুরিস্ট ভিসা কার্যক্রম চালু হবে: ভারতীয় হাইকমিশনার
বেনাপোল স্থলবন্দরে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তার স্ত্রীকে ফুলের ডালি দিয়ে শুভেচ্ছা জানানো হয়

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে অচিরেই পর্যটক (টুরিস্ট) ভিসা কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (১২ জুন) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সকাল ১১টার দিকে ভারতের বনগাঁ সীমান্ত অতিক্রম করে তিনি বেনাপোল স্থলবন্দর দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি হবে।

এ সময় তার সহধর্মিণী সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদও তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পরে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে বেনাপোল ত্যাগ করেন।

/এসআর/