শিরোনাম

তারেক রহমানকে শুভেচ্ছা জানালো মার্কিন দূতাবাস

তারেক রহমানকে শুভেচ্ছা জানালো মার্কিন দূতাবাস
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়।

পোস্ট বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।

/জেএইচ/