কড়াইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কড়াইলের বস্তিতে কাঁচা ঘরে যারা থাকেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য সেখানে পাকা দালান বানিয়ে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এই প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান বস্তিবাসীর উদ্দেশে বলেন, আপনারা থাকার কষ্ট করছেন। আমরা ধীরে ধীরে এ সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু ভবন নির্মাণ করে দিতে চাই, সেখানে ছোট ফ্ল্যাট থাকবে। এখানকার মানুষের জন্য সেসব ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেওয়া হবে।

আবাসন সংকট নিরসনের পাশাপাশি কড়াইল বস্তিতে বসবাসরতদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নেও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, আল্লাহ যদি রহম করেন আমরা এখানে সুন্দর স্কুল তৈরি করে দেবো। স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার জন্য যেন মাঠ থাকে, সেই ব্যবস্থাও করতে চাই।
তারেক রহমান বলেন, ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা বিএনপির রয়েছে। চিকিৎসা নিতে যেন দূরে যেতে না হয় সেজন্য এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে। এভাবে এই এলাকাকে গড়ে তুলতে চাই।

গত শতকের নব্বইয়ের দশকে তিনটি সরকারি সংস্থার ৯৩ একর জমি দখল করে গড়ে ওঠে কড়াইল বস্তি। রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে ৪০ হাজারের মতো ঘরে নিম্নআয়ের মানুষেরা থাকেন। আসন্ন সংসদ নির্বাচনে যে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তারেক রহমান, কড়াইল বস্তিটি ওই নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি এই নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমি জানি না, এটা নির্বাচন আচরণবিধিতে পড়বে কি না, কেউ ষড়যন্ত্র করবে কি না। কিন্তু আমি যা করতে চাই, আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই।