৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলনের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলনের র‍্যালি
৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের র‍্যালি। ছবি: সিটিজেন জার্নাল

৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি করেছে ইসলামী ঐক্য আন্দোলন। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে র‍্যালি শুরু হয়। এর আয়োজন করেছে সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তর শাখা।

র‍্যালির আগে বায়তুল মোকাররমের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় সংগঠনটির নায়েবে আমির অধ্যাপক মহিবুল্লাহ নাসীর বলেন, বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। আমরা লক্ষ করছি, সীমান্তের ওপারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির আস্ফালন দেখা যাচ্ছে। সেই আস্ফালনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।

বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির অধ্যাপক মহিবুল্লাহ নাসীর। ছবি: সিটিজেন জার্নাল
বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির অধ্যাপক মহিবুল্লাহ নাসীর। ছবি: সিটিজেন জার্নাল

তিনি বলেন, বিভিন্ন গুজব ছড়িয়ে দেশের মানুষের ঐক্যকে ভাঙার চেষ্টা চলছে। আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। দেশে আর ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ নেই। দেশের মানুষ এটি আর হতে দেবে না।

এসময় সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/এফসি/